পাবনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মহাজোট প্রার্থী সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারের নির্বাচনী মিছিলে হামলায় ১৫ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ)
শনিবার বিকেল ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার ফকিরের মোড় এলাকায় এ হামলা চালানো হয়।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশী সশস্ত্রবাহিনীর উপ প্রধান এ কে খন্দকার হামলার জন্য চারদলীয় জোট প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের সমর্থকদের দায়ী করেছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাসুদ রানা, সোহেল রানা, মামুন, ফারুক, মাহতাব ও আকাশকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে এ কে খন্দকারের একটি নির্বাচনী মিছিল নাজিরগঞ্জ থেকে সুজানগর যাওয়ার সময় ফকিরের মোড় এলাকায় পৌঁছলে ২৫/৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে মিছিলকারীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
ওসি জানান, দু
bdnews24