২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-গণফোরাম সংঘর্ষে আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার আব্বাস বাজারে শনিবার সন্ধ্যায় বিএনপি ও গণফোরাম প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার আব্বাস বাজারে শনিবার সন্ধ্যায় বিএনপি ও গণফোরাম প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চারদলীয় জোটের প্রার্থী বিএনপির শাহজাহান মিয়ার সমর্থকরা শিবগঞ্জ মডেল স্কুল মাঠের নির্বাচনী জনসভা হয়। একই সময়ে কানসাট রাজবাড়ি মাঠে গণফোরাম প্রার্থীর কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর নির্বাচনী জনসভাও হয়েছে। শাহজাহানের সমর্থকরা বাস ও ট্রাকে করে জনসভা থেকে ফেরার সময় গণফোরাম প্রার্থীর সমর্থকরা আব্বাস বাজারে তাদের গতিরোধ করে মারধর করে। শাহজাহানের সমর্থকরা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএসএম মাহফুজুল হক মো. নুরুজ্জামান সংঘর্ষ ও পুলিশ মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.