ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে সুষ্ঠুভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
অন্যদিকে প্রশাসন এখনও পক্ষপাতমূলক আচরণ করছে এ অভিযোগ করে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে মহাজোট ও চারদলীয় জোটের প্রতিনিধিরা এসব দাবি জানান।
দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এইচ টি ইমাম নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ''২০০১ সালের নির্বাচনের ফলাফল প্রকাশের সময় দেখেছি, রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল ঘোষণা করেছেন, এখানে আরেক ফলাফল। নির্বাচনী ফলাফল প্রকাশে যাতে অতীতের মতো ভুলভ্রান্তি না হয়, সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ করা হয়
bdnews24