২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ও তার দুই ছেলেই চোর: এরশাদ

নিজেকে নির্দোষ দাবি করে খালেদা জিয়া ও তার দু'ছেলেই চোর বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাতে রংপুরের পীরগাছা জিএন উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট প্রার্থী করিম উদ্দিন ভরসার এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

রংপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে নির্দোষ দাবি করে খালেদা জিয়া ও তার দু'ছেলেই চোর বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাতে রংপুরের পীরগাছা জিএন উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট প্রার্থী করিম উদ্দিন ভরসার এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রেসিডেন্ট বলেন, "খালেদা জিয়া আমাকে চোর বলেছেন। আমি চোর নই। খালেদা জিয়া ও তার দুই ছেলেই চোর।" এরশাদকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার পল্টনের সভায় আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, "তারা মহাচোরকে নিয়ে মহাজোট করেছে।" "আমি ক্ষমতা ছাড়ার পর বিএনপি আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছিল। যেগুলো পরবর্তীতে আদালতে প্রমাণ করা যায়নি।" এরশাদ বলেন, "বিএনপি বলছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অথচ ক্ষমতায় থাকতে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে।" তিনি প্রশ্ন করেন,"আগে তো খালেদা জিয়ার গলার হীরের মালা শোভা পেত, এখন সে মালা কোথায় গেল?" দেশের মানুষের উদ্দেশে তিনি মৌলবাদ, জঙ্গি ও দুর্নীতিবাজদের একটা ভোটও না দেওয়ার আহ্বান জানান। মহাজোটকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতায় না এলে আমার ফাঁসি হবে। আমার দল থাকবে না। আওয়ামী লীগেরও অনেক ক্ষতি হবে।" তিনি বলেন, "আপনারা আমাকে শেষ বয়সে শান্তিতে মরতে দিন। আমি মারা যাওয়ার আগে আপনাদের ঋণ শোধ করতে চাই। তাই মহাজোট প্রার্থীকে ভোট দিয়ে আপনারা আমাকে ক্ষমতায় পাঠান।" তিনি রংপুর-৪ আসনে জাপা প্রার্থী করিম উদ্দিন ভরসাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এর আগে এরশাদ দিনাজপুর-৬ আসনের রাণীগঞ্জ, নবাবগঞ্জ, রামপুর, এবং রংপুর-১ আসনের তারাগঞ্জ, লালদীঘি ও বদরগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। যেখানে নৌকা সেখানে নৌকায় এবং যেখানে লাঙ্গল সেখানে লাঙ্গলে ভোট দিয়ে মহাজোটকে বিজয়ী করার আহ্বান জানান এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/এসকে/২১৫৬ঘ.