২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণার সময় শেষে নির্বাচনী টকশো বন্ধের পরামর্শ

সংসদ নির্বাচনে প্রচার উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত) থেকেই নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল অনুষ্ঠান বা তাতে যোগদান নিষিদ্ধ। নির্বাচন কমিশন এর আলোকে সব টেলিভিশন চ্যানেলসহ ইলেকট্রনিক গণমাধ্যমে নির্বাচন সংক্রান্ত টক-শো, আলোচনা, মতামত ইত্যাদি অনুষ্ঠান শনিবার রাত ১২ টার পর থেকে প্রচার না করার জন্য অনুরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদ নির্বাচনে প্রচার উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত) থেকেই নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল অনুষ্ঠান বা তাতে যোগদান নিষিদ্ধ। নির্বাচন কমিশন এর আলোকে সব টেলিভিশন চ্যানেলসহ ইলেকট্রনিক গণমাধ্যমে নির্বাচন সংক্রান্ত টক-শো, আলোচনা, মতামত ইত্যাদি অনুষ্ঠান শনিবার রাত ১২ টার পর থেকে প্রচার না করার জন্য অনুরোধ করেছে। শনিবার ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান এ তথ্য জানান। শনিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় কোন ধরনের জনসভা, মিছিল অনুষ্ঠান করা যাবে না বা তাতে যোগ দেওয়া যাবে না। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশ মেনে চলার অনুরোধ করেছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৪৯ঘ.