২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল সোনারগাঁওয়ে বসছে মিডিয়া সেন্টার

নির্বাচনের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চালু হচ্ছে একটি মিডিয়া সেন্টার। তথ্য অধিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধান করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চালু হচ্ছে একটি মিডিয়া সেন্টার। তথ্য অধিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধান করবে। শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, মিডিয়া সেন্টারটি ৩০ ডিসেম্বর পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। মিডিয়া সেন্টারের ৬টি টেলিফোন নম্বর- ৮১৪০২৩০ থেকে ৩৪ এবং ৮১৪০২২৮। আর ফ্যাক্স নম্বর- ৮১৪০২২৭ ও ৮১৪০২২৯। এর আগে গত ১৯ ডিসেম্বর তথ্য অধিদপ্তর বিদেশি সাংবাদিকদের সহায়তায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তথ্য সেল চালু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/এমএইচবি/১৯২০ ঘ.