বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের ছয়টি আসনে চারদলীয় জোট ও মহাজোটের প্রার্থীদের সঙ্গে সঙ্গে আলোচনায় আছেন আরও অন্তত তিনজন। তিনজনই চারদলীয় জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা ভোটের হিসাবে প্রভাব রাখবেন বলে স্থানীয়দের ধারণা।
এ তিনজন হলেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও গত সংসদে বিএনপির হুইপ শহীদুল হক জামাল ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। এদের মধ্যে প্রথম দুজনকে স
bdnews24