২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'আধুনিক' আর 'আলোকিত' সিলেট গড়ার লড়াই

সিলেটবাসীর বিশ্বাস, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হবে সে দলই সরকার গঠন করবে। গত তিন নির্বাচনের ফল তাদের এ বিশ্বাসের ভিত তৈরি করেছে। বরাবরের মতো এ আসনে এবারও দুই প্রধান জোট থেকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দুই শক্ত প্রার্থী, দুজনেই তারা মন্ত্রী ছিলেন। 'আধুনিক সিলেট' গড়ব এ প্রতিশ্র"তি দিয়ে ভোট চাইছেন এম সাইফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

মুক্তাদীর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটবাসীর বিশ্বাস, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হবে সে দলই সরকার গঠন করবে। গত তিন নির্বাচনের ফল তাদের এ বিশ্বাসের ভিত তৈরি করেছে। বরাবরের মতো এ আসনে এবারও দুই প্রধান জোট থেকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দুই শক্ত প্রার্থী, দুজনেই তারা মন্ত্রী ছিলেন। 'আধুনিক সিলেট' গড়ব এ প্রতিশ্র"তি দিয়ে ভোট চাইছেন এম সাইফুর রহমান। আর আবুল মাল আবদুল মুহিতের আশ্বাস 'আলোকিত সিলেট' গড়ার। সিলেট-১ (মহানগর, সদর উপজেলা) আসনে চারদলীয় জোটের প্রার্থী সাইফুর রহমান ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন ৪০ হাজার ভোটের ব্যবধানে। আওয়ামী লীগ প্রার্থী মুহিত সেবার পেয়েছিলেন ৯৩ হাজার ২১৮ ভোট। মুহিত এবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। ২০০১ এর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুকিত খান পেয়েছিলেন ১৬ হাজার ৬১৫ ভোট। এবার জাতীয় পার্টি মহাজোটে থাকায় এবং এর পাশাপাশি গত সরকারের সময় সাইফুর রহমান, তার ছেলে নাসের রহমান এবং কমিশনার আরিফুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মুহিতকে এগিয়ে দেবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তবে বিএনপি নেতারা বলছেন, সাইফুর রহমান সিলেটে যে উন্নয়ন করেছেন, তাতে সিলেটবাসী তার পাশেই থাকবে। সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে সিলেটে শাহ্পরান সেতু, সুরমা নদীর তীর আলোকিতকরণ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সময় সিলেটের উন্নয়নের কথা তুলে ধরে তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে। অপরদিকে সিলেটে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় স্থাপন, সুরমা নদীতে সেতু নির্মাণসহ মুহিত অর্থমন্ত্রী থাকাকালে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তার পক্ষে ভোট চাইছে মহাজোট সমর্থকরা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুহিতের পক্ষে ভোট চাওয়ার সময় সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরছেন। সাবেক সাংসদ সাইফুর রহমানের ভোটব্যাংক বলে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলা নতুন আসন বিন্যাসে সিলেট-১ থেকে বাদ পড়েছে। এতে সাইফুর রহমানের সমস্যা হবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সঙ্গে বিরোধ এখনও পুরোপুরি মেটেনি। স