২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাবরকে বিএনপি থেকে বহিষ্কার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বাবর ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে লুৎফুজ্জামান বাবরকে বহিষ্কার করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বাবর ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে লুৎফুজ্জামান বাবরকে বহিষ্কার করা হয়েছে।" বিএনপি নেতারা জানান, দলের মনোনয়ন না পেয়ে যারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপরও যারা সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার জয়নুল আবেদীন, সৈয়দ শহীদুল হক জামাল, আব্দুল কাইয়ুম চৌধুরী ও কবির আহমেদ ভূঁইয়াকে বহিষ্কার করে বিএনপি। এরা সবাই দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্নীতির অভিযোগে বাবরকে গত বছর ২৮ মে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ৪ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। বাবরের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুটিতে মোট ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে নিম্ন আদালত। তবে উচ্চ আদালতের আদেশে ওই দুই মামলার রায় স্থগিত রয়েছে। আদালতের দণ্ডাদেশ থাকায় বিএনপির মনোনয়ন না পেয়ে বাবর নেত্রকোনা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন তা বাতিল করে দিলেও গত ১৮ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১১৩৮ঘ.