২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণশোধের সুযোগ দিন: উত্তরবঙ্গে এরশাদ

ক্ষমতায় গেলে 'নিজের এলাকা' বৃহত্তর রংপুরে গ্যাসলাইন সংযোগ সহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের প্রতিশ্র"তি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে শুক্রবার নীলফামারীতে এক সমাবেশে তিনি এ প্রতিশ্র"তি দেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নীলফামারী, ডিসেম্বর ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্যাসলাইন সংযোগ সহ বৃহত্তর রংপুর এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের প্রতিশ্র"তি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শুক্রবার নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকীর সমর্থনে এক জনসভায় তিনি এ আশ্বাস দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, " এ অঞ্চলের মানুষ গরীব। এখানে কোন কলকারখানা গড়ে ওঠেনি। আপনারা মহাজোটকে ক্ষমতায় পাঠালে আমি আপনাদের কথা দিচ্ছি রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীতে গ্যাস আসবে। আর গ্যাস এলেই এ অঞ্চলে কলকারখানা তৈরি হবে, গার্মেন্টস তৈরি হবে। এর ফলে এ অঞ্চলের মানুষের বেকারত্ব ঘুচবে।" এরপর নীলফামারীর জলঢাকা ডিগ্রী কলেজ মাঠে মহাজোট প্রার্থী কাজী ফারুক কাদেরের সমর্থনে এক জনভায় এরশাদ বলেন,"আমাদের অঞ্চলের মানুষকে নিয়ে ঠাট্টা করা হয়। আমরা ধান উৎপাদন করি, এই ধান ঢাকায় যায়। কিন্তু আমাদের এই অঞ্চলে কোন উন্নয়ন করা হয় না। ক্ষমতায় গেলে এ অঞ্চলে উন্নয়ন করবো। " এর আগে দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন নির্বাচনী সমাবেশে এরশাদ তিনি রংপুরবাসীর কাছে ঋণী মন্তব্য করে বলেন, "এ ঋণ আমি শোধ করতে চাই। এর জন্য মহাজোটকে ক্ষমতায় বসাতে হবে। এতদিন ক্ষমতায় না থাকার কারণে আমি এ ঋণ শোধ করতে পারিনি।" এছাড়া দারিদ্রপীড়িত এলাকার জন্য একশ' বিশ দিনের কর্মসৃজন প্রকল্প, কাজে অক্ষমদের ভাতা ব্যবস্থা এবং রেশনিং পদ্ধতি চালু করারও প্রতিশ্র"তি দেন তিনি। এর বাইরে উত্তরাঞ্চলে অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট ও সেতু নির্মাণেরও প্রতিশ্রুতি দেন সাবেক এ রাষ্ট্রপতি। বিকালে নীলফামারীর দারোয়ানি টেক্সাইলে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান নুরের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে এরশাদ নিজেকে শেখ হাসিনার বড় ভাই দাবি করে বলেন," আমরা দুই ভাইবোন মিলে মহাজোটের বিজয় ছিনিয়ে আনবই।" এরশাদ বলেন," আগে আমার পরিচয় ছিল সাবেক রাষ্ট্রপতি, এখন আমার আরেকটি পরিচয় হলো আমি হাসিনার বড় ভাই।" মহাজোটের বিজয়ের মাধ্যমে দেশরক্ষা হোক এ মন্তব্য করে এরশাদ বলেন, "চারদলীয় জোটের ইতিহাস আপনারা সবাই জানেন। অত্যাচার, লুটপাট আর টাকা পাচার।" বিভিন্ন জনসভায় তিনি আরও বলেন "ক্ষমতায় গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং আমি নতুন বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবায়ন করবো।" এর আগে ক্ষমতায় গেলে কওমী মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্র"তি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আশ্বাস দেন। নীলফামারী-৪ আসনের এ সমাবেশে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "বিগত সরকারগুলো কওমী মাদ্রাসার সরকারি স্বীকৃতি দেয়নি। আমরা ক্ষমতায় গেলে কওমী মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেব। মূলত সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা কওমী মাদ্রাসার শিক্ষার ধরণ ও মান নিয়ে প্রশ্ন রয়েছে। এদের সরকারি স্বীকৃতি দেওয়ার বিষয়টি একটি স্পর্শকাতর ইসু। এরশাদ ইউনিয়ন পরিষদগুলোর প্রত্যেক ওয়ার্ডে একজন করে সরকারি ইমামের ব্যবস্থা করারও অঙ্গীকার করেন। নির্বাচনে মহাজোটের বিজয়ের ব্যাপারে আবারও আশা প্রকাশ করে এরশাদ বলেন, "মহাজোট গঠন না হলে কোন দল ক্ষমতায় আসবে তা বলা যেত না।" একই আসনে নৌকা-লাঙ্গল প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান তিনি আবারও বলেন, "লাঙ্গল-নৌকা লড়াই হলে লুটেরাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তা হতে দেওয়া যায় না।" সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত নীলফামারি-৪ আসনটি মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও এখানে মহাজোটের প্রধান শরীক আওয়ামী লীগের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন অবসরপ্রাপ্ত কর্নেল মারুফ সাকলান। অন্যদিকে লাঙ্গল প্রতীকে লড়ছেন জাতীয় পার্টির শওকত চৌধুরী। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী আমজাদ হোসেন সরকার লড়ছেন ধানের শীষ প্রতীকে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় এরশাদ আওয়ামী লীগের প্রার্থীকে 'বসে যাওয়ার' এবং লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভার আগে এরশাদ সৈয়দপুরে অবাঙ্গালীদের (আটকেপড়া বিহারী) ক্যাম্পেও জনসংযোগ করেন। পরে জনসভায় এরশাদ বলেন, "আমি বিহারীদেরকে বলেছি তাদের সমস্যার কথা আমাকে জানাতে। ক্ষমতায় গেলে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। কারণ ক্ষমতায় না গেলে সমাধান করা যায় না।" এ সমাবেশে অবাঙ্গালি (বিহারী) স