২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা সিটি ও খালেদা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেবেন

নবম জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদও ভোট দেবেন রাজধানীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদও ভোট দেবেন রাজধানীতে। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মদ বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সিইসি ড. এ টি এম শামসুল হুদা ভোট দেবেন গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোট দেবেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে। সেখানে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদও ভোট দেবেন বলে জানান বিশ্বাস লুৎফুর রহমান। অন্যদিকে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুরে, নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন সিলেটে এবং নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রাজধানীর ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২১৫৪ঘ.