২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার চট্টগ্রাম যাচ্ছেন শেখ হাসিনা

নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার চট্টগ্রাম আসছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন লালদিঘী ময়দানে তিনি। এই সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার চট্টগ্রাম আসছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন লালদিঘী ময়দানে তিনি। এই সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে আসার পথে বিভিন্ন পথসভায় সভানেত্রী বক্তৃতা দেবেন। লালদিঘীর জনসভায় চট্টগ্রামে মহাজোটের সব প্রার্থীরও বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।" সমাবেশ উপলক্ষে লালদিঘীতে সভামঞ্চ তৈরিসহ অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ বলেও জানান তিনি। ইনামুল হক বলেন, "সভানেত্রীর নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/জেকে/২০৫৫ ঘ.