২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

নির্বাচনী বিধি অনুযায়ী ২৭ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে সকল ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাচনী বিধি অনুযায়ী ২৭ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে সকল ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রাত ১২ টার পর থেকে নির্বাচনী এলাকায় কোনও ধরনের জনসভা, মিছিল করা যাবে না এবং তাতে যোগ দেওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০১৮ঘ.