সুমন মাহবুব ও গোলাম মুর্তজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুটেরাদের খপ্পর থেকে দেশকে মুক্ত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে পল্টন ময়দানের নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, "দেশকে লুটেরা, দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাতে নৌকায় ভোট দিন। একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। এবার ভোটযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে।"
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা প্রসঙ্গে বিএনপির অভিযোগ নাকচ করে তিনি বলেন, "আমাদের সময়ই সশস্ত্র বাহিনীর জন্য মিগ আর ফ্রিগেট কেনা হয়। এটা কেনার জন্য আমার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়। অথচ এখন জলসীমা রক্ষায় আমাদের কেনা সেই ফ্রিগেটই ব্যবহার করা হচ্ছে।"
নজিরবিহীন কড়া নিরাপত্তার মধ্যে পল্টন ময়দানে আওয়ামী লীগের এ জনসভা হয়।
চার দলীয় জোটের ইস্তেহারের শিরোনাম 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' এর কথা উল্লেখ করে হাসিনা বলেন, "অথচ তাদের নীতি হচ্ছে মানুষ মারো, লুটপাট করো, দেশ বেচো আর টাকা পাচার করো।"
সাবেক জোট সরকারের দুর্নীতির অভিযোগ বর্ণনা করার সময় হাসিনা বলেন, "যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন তাদের আর যাই হোক সৎ বলা যায় না।" তিনি সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সিমেন্স কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার সা
bdnews24