২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে: এরশাদ

ক্ষমতায় গেলে কওমী মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে শুক্রবার সৈয়দপুরে এক সমাবেশে তিনি এ প্রতিশ্র"তি দেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সৈয়দপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে কওমী মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আশ্বাস দেন। নীলফামারী-৪ আসনের এ সমাবেশে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "বিগত সরকারগুলো কওমী মাদ্রাসার সরকারি স্বীকৃতি দেয়নি। আমরা ক্ষমতায় গেলে কওমী মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেব। "ইউনিয়ন পরিষদগুলোর প্রত্যেক ওয়াডে একজন করে সরকারি ইমামের ব্যবস্থা করা হবে।" নির্বাচনে মহাজোটের বিজয়ের ব্যাপারে আবারও আশা প্রকাশ করে এরশাদ বলেন, "মহাজোট গঠন না হলে কোন দল ক্ষমতায় আসবে তা বলা যেত না।" একই আসনে নৌকা-লাঙ্গল প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান তিনি আবারও বলেন, "লাঙ্গল-নৌকা লড়াই হলে লুটেরাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তা হতে দেওয়া যায় না।" সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত নীলফামারি-৪ আসনটি মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও এখানে মহাজোটের প্রধান শরীক আওয়ামী লীগের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আওয়ামী িেলগর নৌকা প্রতীক নিয়ে লড়ছেন অবসরপ্রাপ্ত কর্নেল মারুফ সাকলান। অন্যদিকে লাঙ্গল প্রতীকে লড়ছেন জাতীয় পার্টির শওকত চৌধুরী। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী আমজাদ হোসেন সরকার লড়ছেন ধানের শীষ প্রতীকে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় এরশাদ আওয়ামী লীগের প্রার্থীকে 'বসে যাওয়ার' এবং লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভার আগে এরশাদ সৈয়দপুরে অবাঙ্গালীদের (আটকেপড়া বিহারী) ক্যাম্পেও জনসংযোগ করেন। পরে জনসভায় এরশাদ বলেন, "আমি বিহারীদেরকে বলেছি তাদের সমস্যার কথা আমাকে জানাতে। ক্ষমতায় গেলে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। কারণ ক্ষমতায় না গেলে সমাধান করা যায় না।" এ সমাবেশে অবাঙ্গালি (বিহারী) স