২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা পল্টনের জনসভায়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পল্টন ময়দানের জনসভাস্থলে পৌঁছেছেন। এ জনসভায় ভাষণ দেবেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে পল্টন ময়দানে আওয়ামী লীগের এ জনসভা হচ্ছে। হাসিনা বক্তব্য দেবেন বুলেট প্র"ফ কাচ ঘেরা মঞ্চে দাঁড়িয়ে। মঞ্চে যেখানে হাসিনাসহ নেতারা বসেছেন, তার সামনেও রয়েছে বুলেট প্র"ফ কাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পল্টন ময়দানের জনসভাস্থলে পৌঁছেছেন। এ জনসভায় ভাষণ দেবেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে পল্টন ময়দানে আওয়ামী লীগের এ জনসভা হচ্ছে। হাসিনা বক্তব্য দেবেন বুলেট প্র"ফ কাচ ঘেরা মঞ্চে দাঁড়িয়ে। মঞ্চে যেখানে হাসিনাসহ নেতারা বসেছেন, তার সামনেও রয়েছে বুলেট প্র"ফ কাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহবুব জানান, বেলা ৪টা ২২ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী জনসভাস্থলে আসেন। এর আগে দুপুর ২টায় পল্টন ময়দানের প্রধান ফটক খুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের মধ্যের এই একটি ফটক দিয়েই সবাইকে জনসভায় ঢুকতে হচ্ছে। সেখানে কয়েকদফা তল্লাশির পর জনসভায় আগতরা ঢুকতে পারছেন। সাংবাদিকদেরও দুই দফা তল্লাশি করা হয়। পল্টন ময়দানের আশপাশের ভবনগুলোতে পাহারা বসিয়েছে নিরাপত্তা বাহিনী। দুটি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছে। পাশের শিল্প ভবন, রাজউক ভবনের ছাদে পুলিশ ছাড়াও র‌্যাব ও পিজিআর বাহিনীর সদস্যরা রয়েছে। মঞ্চের পেছনে যে ব্যানার রয়েছে, তাতে লেখা রয়েছে- 'দিন বদলের সংগ্রামে এক হন, নৌকা মার্কায় ভোট দিন'। ব্যানারের এক পাশে শেখ হাসিনার ছবি এবং অপর পাশে নির্বাচনী প্রতীক নৌকার ছবি। দুপুর আড়াইটার সময় ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকার বিভিন্ন আসনে আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীরা মঞ্চে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গোলাম মর্তুজা অন্তু জানান, ২টায় ফটক খুলে দেওয়া হলেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সকাল থেকেই পল্টন ময়দানের আশাপাশের এলাকায় এসে অবস্থান নেয়। বরাবরের মতো বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলোও আসতে শুরু করে। মিছিলগুলো ঢোকার সময় কর্মী-সমর্থকদের হাত তুলে ঢুকতে হচ্ছে। তাদের দেহ তল্লাশি করছেন পুলিশসহ নিরাপত্তা রক্ষীরা। বেলা ৩টার পর থেকে স্রোতের মতো হাজার হাজার লোক মিছিল নিয়ে আসতে থাকে। এসব মিছিলে স্লোগান ছিল- 'নৌকা, নৌকা'। অনেক মিছিলের সঙ্গে ব্যান্ড পার্টিও ছিল। বাদ্যের তালে-তালে মিছিলকারী নেচে-গেয়ে ঢোকে পল্টন ময়দানে। জিপিও ও গুলিস্তান- দুই দিক থেকে এক সঙ্গে অনেক মিছিল আসতে থাকলে নিরাপত্তাকর্মীদের তা সামলাতে হিমসিম খেতে হয়। জিপিও থেকে গুলিস্তান পর্যন্ত এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ওই সড়কে গাড়ি চলাচল রয়েছে বন্ধ। রাজধানীতে জনসভার মধ্য দিয়ে সাধারণত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানলেও এবার আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা পল্টনের সভার পর দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করবেন। পল্টনে শনিবার জনসভা করবে বিএনপি। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে। শেখ হাসিনা গত ১১ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন। গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। শনিবার চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লা, ফেনীতে কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন হাসিনা। স