২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে বিকালে আওয়ামী লীগের জনসভা

রাজধানীর পল্টন ময়দানে শুক্রবার বিকালে জনসভা করছে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা এই জনসভায় বক্তব্য রাখবেন। পল্টন ময়দান শনিবার হবে বিএনপির জনসভা। রাজধানীতে জনসভার মধ্য দিয়ে সাধারণত দলগুলো নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানলেও এবার আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা পল্টনের সভার পর দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন ময়দানে শুক্রবার বিকালে জনসভা করছে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা এই জনসভায় বক্তব্য রাখবেন। পল্টন ময়দান শনিবার হবে বিএনপির জনসভা। রাজধানীতে জনসভার মধ্য দিয়ে সাধারণত দলগুলো নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানলেও এবার আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা পল্টনের সভার পর দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করবেন। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে। পরপর দুই দিন খালেদা জিয়া ও শেখ হাসিনার নির্বাচনী জনসভার কারণে পল্টন ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। ২০০৬ সালের পর এই প্রথম দুই নেত্রী পল্টনের জনসভায় বক্তব্য রাখছেন। শেখ হাসিনা গত ১১ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন। ওই মাজার জিয়ারত করে একদিন পর প্রচারে নামেন খালেদা জিয়া। দুই নেত্রীই গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে। খালেদা জিয়ার বক্তব্য প্রচার করা হবে শনিবার। আওয়ামী লীগ সভানেত্রী শনিবার চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লা, ফেনীতে কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে ওই এলাকায় নির্বাচনী সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.