২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে হাত মিলিয়ে হাসিনা ক্ষমতায় যেতে চায়: নিজামী

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

রাজশাহী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। নিজামী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তারা মুখে ভাল কথা বললেও ক্ষমতায় থাকতে জনগণের আশা-আকক্সক্ষা পুরণে ব্যর্থ হয়েছে।" বৃহস্পতিবার দুপুরে পবার নওহাটা হাইস্কুল মাঠে রাজশাহী-৩ আসনে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির তার দলকে দেশের তৃতীয় বৃহত্তম দল দাবি করে বলেন, "এবারের নির্বাচনে দুই জোটের মধ্যে একজোটে বিএনপির সঙ্গে আছে শক্তিশালী জামায়াতে ইসলামী; আর অপর জোটে আওয়ামী লীগের সঙ্গে রিকশা, বেবিট্যাক্সি, সাইকেল, মাইক্রোবাস মার্কা কয়েকটি দল। এসব দল দিয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হতে পারে না।" চারদলীয় জোটকে বাঁচিয়ে রাখতে গত দুই বছর জামায়াতে ইসলামী নিয়ামকের ভূমিকায় ছিল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, "জামায়াতে ইসলামী কোন ফেলনার বস্তু নয়। বিগত দুই বছর চারদলীয় ঐক্যজোটকে বাঁচিয়ে রাখতে জামায়াত নিয়ামকের ভূমিকায় ছিল।" রাজশাহী-৩ আসনে চারদলীয় জোটের দ্ইু প্রার্থী রয়েছেন। একজন বিএনপি'র কবির হোসেন এবং অন্যজন জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান। স্থানীয় জামায়াত নেতারা একই আসনে বিএনপির প্রার্থী কবির হোসেনের প্রচারণার নিন্দা করে বক্তব্য রাখেন। পরে নিজামী মোহনপুরের কেশরহাট হাইস্কুল মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেন। এর আগে দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াত প্রার্থী লতিফুর রহমানের সমর্থনে জনসভা করেন তিনি। সভায় নিজামী উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে চারদলীয় জোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, "একটি মহল বাংলাদেশকে পরবর্তী আফগানিস্থান হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে চারদলীয় জোটকে নির্বাচিত করতে হবে।" জামায়াতের আমির আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, "৪০ টাকা কেজি চাল, ১২০ টাকা কেজি সয়াবিন তাদের আন্দেলনের ফসল। ৭৫' এ এরা বহুদলীয় ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় ব্যবস্থা কায়েম করেছিল। পাশের দেশের অনুমতি-সম্মতি নিয়ে সংসদ ভেঙ্গে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তাদের আরেক শরিক এরশাদ নির্বাচিত সরকারকে হটিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। এদের হাতে দেশ নিরাপদ নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১০১ ঘ.