২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে বিশেষ গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১১৩৬টি

বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে এক হাজার ১৩৬টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের ওপর বিশেষ নজর রাখার পাশাপাশি বিভাগের দুই হাজার ২৮টি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৯ হাজার ৯৪৩ জন নিরাপত্তারক্ষী। থাকছে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোবাইল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বরিশাল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে এক হাজার ১৩৬টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের ওপর বিশেষ নজর রাখার পাশাপাশি বিভাগের দুই হাজার ২৮টি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৯ হাজার ৯৪৩ জন নিরাপত্তারক্ষী। থাকছে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোবাইল দল। বৃহস্পতিবার বরিশাল পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খান সাীদ হাসান জানান, এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য আলাদাভাবে বেশ কয়েকটি গ্র"প কাজ করবে। এর মধ্যে পুলিশের মোবাইলে দলে থাকবে ১৩২০ জন এবং ষ্ট্রাইকিং ফোর্সে ১৪৪ জন। আপদকালীন দায়িত্বে থাকবে ৮৭ জন। অর্থাৎ কেন্দ্রে কর্তব্যে পালনে নিয়োজিতদের বাইরে থাকছে ১৫৫১জন। বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি জানান, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর, বানারিপাড়া, ভোলার লালমোহন ও মনপুরার দিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। প্রশাসনের কর্মকর্তারা জানান, বরিশাল জেলার ৪৪৭টি কেন্দ্রের মধ্যে ৩০২টি, ভোলায় ৩৭১টি কেন্দ্রের মধ্যে ৩০০টি, পিরোজপুরে ৩৪৩টি কেন্দ্রের মধ্যে ১৩৪টি, পটুয়াখালীতে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ১২১টি, বরগুনার ২২৪টি কেন্দ্রের মধ্যে ১৬০টি এবং ঝালকাঠির ২১৮টি কেন্দ্রের মধ্যে ১১৯টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকিগুলোকে সাধারণ হিসেবে দেখছে প্রশাসন। বিভাগের ভোকেন্দ্রগুলোতে নিরাপ্তার দায়িত্বে থাকবে- পুলিশ সদস্য দুই হাজার ২৮ জন, আনসার সদস্য ২৪ হাজার ৩৩৬ জন এবং গ্রাম পুলিশ দুই হাজার ২৮ জন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে ১৫৫১ জন। থাকছে পুলিশের ২৩৮টি মোবাইল দল। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, কোস্টগার্ড ও আর্মড পুলিশের মোবাইল দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.