নির্বাচনের মাঠ চষে বেড়ানো শো বিজ জগতের এই পাঁচজনের মধ্যে দুজনকে দেশবাসী চেনেন একবাক্যেই। তারা হলেন নীলফামারী-২-এ আসাদুজ্জামান নূর ও নারায়ণগঞ্জ-৪-সারাহ বেগম কবরী। এছাড়া মুন্সীগঞ্জ-১-এ সুকুমার রঞ্জন ঘোষ, ঢাকা-৬-এ মিজানুর রহমান খান দীপু এবং সিরাজগঞ্জ-২-আসনে জান্নাত আরা হেনরী সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের মানুষ, স্ব স্ব ক্ষেত্রে রয়েছে তাদের কিছু না কিছু সাফল্য।
টিভি অভিনেতা হিসেবে একসময়ের তুমুল জনপ্রিয় তারকা নূর আর চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' কবরীও তার সময়ে ছিলেন আকাশছোঁয়া উচ্চতায়। দুজনের মধ্যে ইতিমধ্যেই সংসদ সদস্য হওয়া নূর এগিয়ে অভিজ্ঞতায়।
অন্যদিকে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা 'আনন্দমেলা চলচ্চিত্র'র কর্ণধার, কেয়ামত থেকে কেয়ামতসহ বেশকিছু জনপ্রিয় ছবির প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ রাজনীতি করছেন অনেকদিন ধরেই। পরিচিতি দেশজুড়ে না হলেও তার বক্তব্য, এলাকার মানুষ তাকে ঠিকই চেনেন। এবারের নির্বাচনে ছবিপাড়া থেকে প্রার্থী হয়েছেন 'মোঘল-ই-আজম ছবির' পরিচালক, চলচ্চিত্র পরিচালক- প্রযোজক মিজানুর রহমান দীপুও। অন্যদিকে জান্নাত আরা হেনরী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি উদীচি শিল্পগোষ্ঠীতে গান গেয়ে ভালো পরিচিতি পেয়েছিলেন এক সময়। ঘটনাক্রমে এই পাঁচজনের সবাই আওয়ামী লীগের হয়ে ভোট কামনা করছেন মহাজোটের প্রার্থী হিসেবে।
জয়ের ব্যাপারে তারা আশাবাদী সবাই। শোনা যাক কে কী বলেন:
আসাদুজ্জামান নূর
জয়ের আশাবাদ ব্যক্ত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আসাদুজ্জামান নূর বলেন, "গতবার এমপি ছিলাম। আশা করছি এবারও জিতব।" নির্বাচিত হলে সংস্কৃতি জগতের জন্য কী করবেন জানতে চাইলে তিনি বলেন, "আমরা সরকার গঠন করতে পারলে এবার ইচ্ছে আছে এখানে (নীলফামারিতে) একটি স্থায়ী মঞ্চ করার। তাছাড়া সারা বছর যাতে সুস্থ সংস্কৃতির চর্চা বজায় থাকে তার ব্যবস্থা করব।"
সারাহ বেগম কবরী
সারাহ বেগম নামে কেউ না চিনলেও অভিনেত্রী হিসেবে কবরীর জনপ্রিয়তা প্রশ্নাতীত। বাংলা ছবির সোনালী সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা 'সারেং বৌ' কবরী আওয়ামী লীগ করছেন বহুদিন থেকে। একরকম নেপথ্যে থেকে কাজটা করেন বলে হয়তো অনেকেই তার এ পরিচয়টা জানেন না। এবার তিনি সংসদ নির্বাচনের টিকেট পেয়েছেন দল থেকে।
কবরী বলেন, "আমাদের নেত্রী যে দিনবদলের ইশতেহার দিয়েছেন তাতেই সেই দিনবদলের রূপরেখা আছে।" নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ তথা দেশের জন্য কী করবেন জানতে চাইলে কবরী বলেন, "নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য সুবিদিত। এ ঐতিহ্য অনেকটাই থমকে দাড়িয়েছিলো। আমি নির্বাচিত হলে নারীরা যেন নির্বিঘে
bdnews24