২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

"বিএনপিকে সরিয়ে দিতেই তারা অজুহাত দেখাচ্ছে"

নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে প্রধান দুই দলের বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নামোল্লেখ না করে বিএনপি নেতৃত্ব বৃহস্পতিবার বলেছে, একটি দল বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চায় বলেই নানা অজুহাত দেখানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে প্রধান দুই দলের বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নামোল্লেখ না করে বিএনপি নেতৃত্ব বৃহস্পতিবার বলেছে, একটি দল বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চায় বলেই নানা অজুহাত দেখানো হচ্ছে। বিএনপির নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনাই নেই জোরালো কণ্ঠে এ ঘোষণা দিয়ে বলা হয়, চেয়ারপারসন খালেদা জিয়াও বিষয়টি পরিষ্কার করেছেন। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে বিএনপিতে সদ্য যোগদানকারী সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম ও শমসের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, "একটি সুষ্ঠু ও কার্যকর নির্বাচন অনুষ্ঠিত করতে হলে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোন দলের প্রতি না ঝুঁকে সঠিকভাবে কাজ করতে হবে।" শান্তি-শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তারা দেশের কোথাও কোথাও বিএনপি কর্মীদের সঙ্গে 'দুর্ব্যবহার' করছেন এ অভিযোগ করে তিনি অবিলম্বে তা বন্ধ করার জন্যে দাবি জানান। নজরুল ইসলাম খান বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ আমাদের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন। কিন্তু কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা তাকে মানায় না। কারণ তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অনেক অভিযোগ ও মামলা আছে। স