২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুই 'হেভিওয়েট'র সঙ্গে লড়াই 'রাজপুত্রের'

পার্বত্য বান্দরবান আসনে দুই 'হেভিওয়েট' প্রার্থীর সঙ্গে এক 'রাজপুত্রের' লড়াই আশা করছেন ভোটাররা। তিন প্রার্থীই আদিবাসী। একই পাড়ার তিন প্রতিদ্বন্দ্বীর দু'জন কেন্দ্রীয় নেতা এবং একজন জেলা নেতা। দু'জন এর আগে সাংসদ ছিলেন। অনজনের আছে আঞ্চলিক প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা। তবে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই প্রচারণায়। জানাচ্ছেন বদরুল ইসলাম মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বদরুল ইসলাম মাসুদ বান্দরবান প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বান্দরবান ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য বান্দরবান আসনে দুই 'হেভিওয়েট' প্রার্থীর সঙ্গে এক 'রাজপুত্রের' লড়াই আশা করছেন ভোটাররা। তিন প্রার্থীই আদিবাসী। একই পাড়ার তিন প্রতিদ্বন্দ্বীর দু'জন কেন্দ্রীয় নেতা এবং একজন জেলা নেতা। দু'জন এর আগে সাংসদ ছিলেন। অনজনের আছে আঞ্চলিক প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা। তবে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই প্রচারণায়। জানাচ্ছেন বদরুল ইসলাম মাসুদ। এ তিন প্রার্থী হলেন- মহাজোট মনোনীত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং, চারদলীয় জোট মনোনীত বিএনপির সাবেক জেলা সভাপতি সাচিং প্র" জেরী এবং স্বতন্ত্র প্রার্থী জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক কে এস মং। তিনজনই বান্দরবান শহরের মধ্যম পাড়ার বাসিন্দা। আদিবাসী অধ্যুষিত পার্বত্য বান্দরবান ৩০০ নম্বর আসন। নতুন তালিকা অনুযায়ী এ আসনে ভোটার সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ দুই হাজার ৯৩০ এবং নারী ভোটার ৯৩ হাজার ৬৫ জন। সাচিং প্র" জেরী বান্দরবান বোমাং সার্কেল চিফ (বোমাং রাজা) এর ছেলে। স্থানীয়ভাবে লোকজন তাকে 'রাজপুত্র' বলে থাকে। নানা বিতর্ক ও কোন্দলে জড়িয়ে তিনি দীর্ঘসময় দল থেকে বিচ্ছিন্ন ছিলেন। বীর বাহাদুর ও কে এস মং দলের কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন। জেরী দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৮৯-৯৭ পর্যন্ত ছিলেন বান্দরবান স্থানীয় সরকার পরিষদের (পার্বত্য জেলা পরিষদ) নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ৬ষ্ঠ সংসদ নির্বাচনে জেরী সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের শক্ত দুর্গ হিসেবে পরিচিত বান্দরবানে জেরী এবার ঢুকে পড়তে পারেন বলে বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন। বীর বাহাদুর ১৯৯১ এর ৫ম, '৯৬ এর ১২ জুনের ৭ম ও ২০০১ সালের ১ অক্টোবরের ৮ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে ৯৬- ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে দেশব্যাপী আওয়ামী লীগের ভরাডুবি হলেও বান্দরবানে তিনি জয়ী হন। দল নিবন্ধন না পাওয়ায় জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কে এস মং স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। তিনি পার্বত্য শান্তিচুক্তির পর ১৯৯৭ থেকে আঞ্চলিক পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের জেলা সভাপতি থাকার সময় তিনি দলকে জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন। স্মার্ট ও স্পষ্টভাষী হিসেবে তার রয়েছে খ্যাতি। আগে আওয়ামী লীগকে সমর্থন দিলেও এবার কে এস মং প্রার্থী হয়েছেন। প্রথমবার প্রার্থী হয়েই বড় দুই দলের জয়ে ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি। আদিবাসীদের অধিকাংশ এবং বাঙালিদের কিছু ভোট তার বাক্সে যাবে বলেই মনে করছে তার সমর্থকরা। শুধু তাই নয় তারা বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। এ আসনে অপর প্রার্থী ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা। তিনি ইউপিডিএফ নেতা। দল নিবন্ধন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। দল ও নিজেকে ভোটারদের কাছে পরিচিত করার জন্যই তিনি নির্বাচন করছেন। জেলায় ইউপিডিএফ'র সাংগঠনিক কর্মকাণ্ড তেমন চোখে পড়ে না। এবারই নির্বাচন উপলক্ষে তারা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে স্বতন্ত্র হয়েও পোস্টারে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় তুলে ধরায় জেলা প্রশাসন তার পোস্টার সরিয়ে ফেলেছে। আবার নতুন করে পোস্টার ছাপাবেন না বলে জানিয়েছেন ছোটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধির পর্যবেক্ষণ, ভোটারদের আলোচনায় প্রাধান্য পাচ্ছেন বীর বাহাদুর, জেরী ও কে এস মং। তারা মনে করছেন তিনজনের মধ্যেই লড়াই হবে। তবে বীর বাহাদুর আর কে এস মং এর ভোট ভাগের সুবিধা পেতে পারেন সাচিং প্র" জেরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.