২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর-শেরপুরের পথে খালেদা

জামালপুর, শেরপুর ও নেত্রকোণার বিভিন্ন নির্বাচনী আসনে প্রচারণায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর, শেরপুর ও নেত্রকোণার বিভিন্ন নির্বাচনী আসনে প্রচারণায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সফরসঙ্গী আছেন দলের সহ-সভাপতি অধ্যাপক সরোয়ারী রহমান। বৃহস্পতিবার খালেদা জিয়ার প্রথম জনসভা হবে জামালপুরের শহীদ মিনার মাঠে। এদিন তার নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে শেরপুরে দারোগা আলী পার্ক ও নকলা হাইস্কুল মাঠ এবং নেত্রকোণা মুক্তার পাড়া মাঠের জনসভায় অংশ নেওয়া। খালেদা জিয়ার বৃহস্পতিবার রাতে ঢাকা ফেরার আগে ময়মনসিংহ-৩ আসনের শম্ভুগঞ্জ মোড়ে, গাজীপুর-৩ আসনের মাওনা হাইস্কুল মাঠে ও গাজীপুর-২ আসনে টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমী কলেজ মাঠে পথসভায় বক্তব্য দেওয়ার কথা। বৃহস্পতিবারের প্রচারণার মধ্য দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বচনী প্রচরণা শেষ করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ১২ ডিসেম্বর সিলেটে মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। খালেদা জিয়া বুধবার রাতে নারায়ণগঞ্জে সর্বশেষ জনসভা করে রাতে ঢাকার মইনুল রোডের বাসায় ফেরেন। পথে কাকরাইলে কেন্দ্রীয় গির্জায় বড়দিনের প্রথম প্রহরে খ্রিস্টান স