২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না: খালেদা

আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে 'অপ্রপ্রচার' চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। বুধবার ফেনীতে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানিয়ে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চান্দিনায় তার প্রাণনাশের চেষ্টা চালানো হয় বলেও দাবি খালেদার। বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফেনী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে অপ্রপ্রচার চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। বুধবার ফেনীতে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানিয়ে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চান্দিনায় তার প্রাণনাশের চেষ্টা চালানো হয় বলেও দাবি খালেদার। দক্ষিণাঞ্চলে দুই দিনের নির্বাচনী সফরে মঙ্গলবার ঢাকা ছাড়েন খালেদা জিয়া। প্রথম দিন মুন্সিগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীতে জনসভা করে গভীর রাতে ফেনী আসেন। রাতে স্থানীয় ডাকবাংলোয় রাত কাটিয়ে দুপুর ১২টায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে ফেনীর ফুলগাজী বাজার, পাইলট হাইস্কুল মাঠ, পরশুরাম, ছাগলনাইয়ায় এবং বিকেলে ফিরতি পথে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, লাঙলকোট, নারায়ণগঞ্জে জিমখানা খেলার মাঠ ও ফতুল্লা ডিআইটি মাঠে নির্বাচনী বক্তৃতা করেন। মঙ্গলবার চান্দিনায় খালেদা জিয়ার পথসভাস্থলের দুই কিলোমিটার দূরের একটি এলাকা থেকে গ্রেনেডসহ দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে হত্যার জন্যই কুমিল্লায় গ্রেনেড রাখা হয়েছিল। ওই ঘটনার পর বুধবার খালেদা জিয়ার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা সভা মঞ্চে বেশি লোকজনকে উঠতে দেয়নি। মঞ্চেও খালেদাকে ঘিরে রাখে এসএসএফ সদস্যরা। সাংবাদিকরাও আগের মতো বিএনপি চেয়ারপারসনের খুব কাছে ঘেঁষতে পারছেন না। খালেদার গাড়িবহরও এখন চলছে বেশ দ্রুতগতিতে। গাড়ি বহরের প্রহরায় রক্ষীর সংখ্যাও বেড়েছে। এতো নিরত্তার মধ্যেও ফেনীর জনসভাগুলোতে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার দুপুরে পাইলট বিদ্যালয়ের জনসভা মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিএনপি সমর্থকরা বিভিন্ন সড়কে বসে খালেদা জিয়ার বক্তব্য শোনে। ওই সময় গোটা শহর প্রায় অচল হয়ে পড়ে। এ জনসভায় খালেদা জিয়া বলেন, "২৯ ডিসেম্বর ভোট আসছে। অপপ্রচার চলছে, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াব। আমি বলতে চাই, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। "আমার বিশ্বাস, ২০০১ সালের মতো ২৯ ডিসেম্বরও জনগণ বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।" খালেদা জিয়া বলেন, "যারা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।" তিনি বলেন, "কেউ কেউ চেয়েছিল, বিএনপি যেন নির্বাচনে না আসে। জরুরি অবস্থা প্রত্যাহার হোক এটাও চায়নি। কিন্তু আমরা জনগণের সে দাবি আদায় করেছি; জরুরি অবস্থা প্রত্যাহার হয়েছে।" খালেদা বলেন, "আপনারা দেখেছেন, চান্দিনায় আমার ওপর হামলা করতে চেয়েছিল। আমাকে হত্যার চক্রান্ত হয়েছে। কাল (মঙ্গলবার) সফর শুরুর পথে শনির আখড়ায় আমাকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি।" এক্ষেত্রে নিরাপত্তা রক্ষীদের তৎপরতার প্রশংসা করে তাদের ধন্যবাদও দেন বিএনপি চেয়ারপারসন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, "এই দুই বছরে দেশ ২০ বছর পিছিয়ে গেছে। আজ ৪০ টাকায় চাল খেতে হচ্ছে। লক্ষ যুবক বেকার। যারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনের ফসল; তাদের বিষয়ে সতর্ক থাকবেন। তারা ক্ষমতায় এলে এই অবস্থাই চলবে।" ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন ষড়যন্ত্র করে বানচাল করা হয় অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, "২২ জানুয়ারি নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় আসত। তাতে দেশে অনেক উন্নয়ন হত। যারা তা চায়নি, তারা ষড়যন্ত্র করে সে নির্বাচন হতে দেয়নি।" তিনি বলেন, "আপনারা দেখেছেন, আমার পরিবারের ওপর নির্যাতন হয়েছে। আমার দলকে ভাঙার চেষ্টা চলেছে। ভয়-ভীতি দেখিয়ে নেতা-কর্মীদের ভাগিয়ে নেওয়ার চেষ্টা চলেছে। কিন্তু তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের দৃঢ় ভূমিকায় সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।" খালেদা বলেন, "আমাকে বিদেশ পাঠিয়ে দিতেও চেয়েছিল। কিন্তু আমি যাইনি। আমি বলেছি, বাংলাদেশই আমার ঠিকানা।" ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, "দেশ বাঁচাতে আপনারা আবার ধানের শীষে ভোট দিয়ে চারদলীয় জোটকে ক্ষমতায় পাঠান।" খালেদা জিয়া আশ্বাস দেন, চারদলীয় জোট ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমানো হবে। কৃষকদের জন্য সার ও বীজ সহজলভ্য করা হবে। দুর্নীতি ও সন্ত্রাস দমন করা হবে। ধর্মের নামে সন্ত্রাস দমন করা হবে জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশ সা