রাজশাহী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে মহাজোট ও চারদলীয় জোট প্রার্থীদের প্রতিশ্র"তির মধ্যে আছে পাইপ লাইনে গ্যাস সরবরাহের বিষয়টি। তবে স্বতন্ত্র একজন প্রার্থী রাজশাহীকে প্রাদেশিক রাজধানী করার প্রতিশ্র"তি দিয়ে পাঁচ দফা ইশতেহার ঘোষণা করে চমক দিয়েছেন।
এছ্ড়াা আরও নানান প্রতিশ্র"তি নিয়ে রাজশাহীর ছয়টি সংসদীয় এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এগুলোর মধ্যে আছে- মহাজোটের জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস-দুর্নীতি নির্মূল, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, রেশম কারখানা-টেক্সটাইল মিল-কাটাখালি বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্র চালু এবং দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্র"তি।
চারদলের প্রার্থীরা বলছেন, তারা বিগত দিনের অসমাপ্ত কাজ সমাপ্ত, গ্যাস সরবরাহ করে বন্ধ কারখানা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তুলবেন।
রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার ১৫ লাখ ৭০ হাজার ৮৪৮ জন। রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে ভোটকেন্দ্র ১২৭টি; মোট ভোটার ২,৯৭,৩৩৮ জন। রাজশাহী-২ (সদর) এ ভোটকেন্দ্র্র ৭৯টি; মোট ভোটার ২,৫৮,৭৫৯ জন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এ ভোটকেন্দ্র ১০২টি; মোট ভোটার ২,৮৯,৮৩২ জন। রাজশাহী-৪ (বাগমারা) এ ভোটকেন্দ্র ৬৭টি; মোট ভোটার ২,২৯,৬৮০ জন। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এ ভোটকেন্দ্র ৯২টি, মোট ভোটার ২,৪৭,৪৯১ জন। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ভোটকেন্দ্র ৮৪টি; মোট ভোটার ২,৪৭,৬৯৮ জন।
রাজশাহী-১: এ আসনে মহাজোটের ওমর ফারুক চৌধুরী। চারদলীয় জোট প্রার্থী ড. এনামুল হক। পরপর দু'বার নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক জরুরি অবস্থার পর থেকে পলাতক। জঙ্গি মদদের মামলায় আদালত তাকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। রাজনীতিতে এনামুল নতুন। অপরদিকে মহাজোট প্রার্থী ওমর ফারুক আগে থেকেই গণসংযোগে করায় তার জনসমর্থন অনেক বেশি।
রাজশাহী-২: এ আসনে মহাজোটের ফজলে হোসেন বাদশা এবং চারদলীয় জোটের মিজানুর রহমান মিনুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ২০০২ সালে সিটি করপোরেশন নির্বাচনে তিনি মিনুর কাছে পরাজিত হন। বাদশার পক্ষে বর্তমান সিটি মেয়র লিটসসহ আওয়ামী লীগ-জাপা-মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। মিনু চারদলীয় জোট প্রার্থী হলেও শরিক জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় খুব একটা দেখা যাচ্ছে না। ১৭ ডিসেম্বর রাজশাহীতে জোটের সংবাদ সম্মেলনে জামায়াতের একজন প্রতিনিধি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন। এছাড়া মিনু দুর্নীতিসহ কয়েকটি মামলায় কারাগারে ছিলেন। স
bdnews24