২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা

নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নোয়াখালী- ১ নির্বাচনী এলাকায় ১২ জানুয়ারি সাধারণ ছুটি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নোয়াখালী- ১ নির্বাচনী এলাকায় ১২ জানুয়ারি সাধারণ ছুটি থাকবে। বুধবার এক তথ্য বিবরণীতে এ ছুটি ঘোষণা করা হয়। বিবরণীতে বলা হয়, সবার ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ২৯ ডিসেম্বর সারাদেশে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও গণ প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপনের সুবিধার্র্থেও এ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১২ জানুয়ারি নোয়াখালী- ১ নির্বাচনী এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১০৪ঘ.