২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনডিআই নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায়

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) ৩৩ সদস্যের একটি দল বুধবার ঢাকা এসেছে। এনডিআইয়ের বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) ৩৩ সদস্যের একটি দল বুধবার ঢাকা এসেছে। এনডিআইয়ের বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ১০টি দেশের রাজনীতিক, সুশীল সমাজের নেতা, আঞ্চলিক ও নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা এই প্রতিনিধি দলে রয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শ্যাফার ও কানাডীয় পার্লামেন্টের সাবেক সদস্য অঁদ্রে ম্যাকলাফলিন যৌথভাবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক স