ঝিনাইদহ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে র্যাব পুলিশের লাগাতার অভিযানে 'চরমপন্থী' দলগুলোর সশস্ত্র তৎপরতা স্তিমিত হয়ে পড়েছে। দলগুলোর অধিকাংশ শীর্ষ নেতা ও ক্যাডার র্যাব ও পুলিশের সঙ্গে কথিত ক্রসফায়ারে নিহত হওয়ার পর পেছনের সারির ক্যাডারা আত্মগোপনে চলে গেছে। আর এ কারণে এবারের নির্বাচনী মাঠে এখন পর্যন্ত কোনো 'চরমপন্থী' দলের ক্যাডারদের তৎপরতা চোখে পড়ছে না।
পুলিশ কর্মকর্তা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার ভোটের মাঠে সশস্ত্র গ্র"পগুলোর আনাগোনা নেই।
খুলনা পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদ্জ্জুামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থীদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পুলিশ সর্বক্ষণ তাদের ওপর নজর রাখছে।"
তিনি জানান, পুলিশ-র্যাবের সঙ্গে 'বন্দুক যুদ্ধে' (ক্রসফায়ারে) এ পর্যন্ত খুলনা বিভাগে চারশ'র বেশি চরমপন্থী নেতা-ক্যাডার নিহত হয়েছেন। এ দলগুলোর সাংগঠনিক ভিত্তি তছনছ হয়ে গেছে। তাদের আর মাথাচাড়া দেওয়া সম্ভব নয়।
র্যাব-১২এর পরিচালক লে. কর্নেল মো. জিল্লুর রহমান বলেন, "চরমপন্থীদের তৎপরতার নতুন কোনো খবর নেই। তাছাড়া সেনাবাহিনী মোতায়েনের পর তাদের আনাগোনাও সম্ভব হবে না।"
তিনি জানান, এবার নির্বাচনের অনেক আগে থেকেই চরমপন্থী দলগুলোর ওপর পুলিশ- র্যাবের নজরদারি চালিয়ে আসছে। অতীতে দেখা গেছে নির্বাচন এলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বিভিন্ন আসনে চরমপন্থীরা মাঠে নেমে পড়ত। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখাত। কিন্তু এবার পরিবেশ ভিন্ন বলে তিনি দাবি করেন।
চলতি বছর বিপ্লবী কমিউনিস্টর শীর্ষ নেতা কুষ্টিয়ার মফিজ, একদিল, ঝিনাইদহের তিতাস, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) প্রধান আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন ও তার ভাই আকাশ, কুষ্টিয়ার গণেশপুরের টিক্কাসহ অনেকে র্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হন।
এছাড়াও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) প্রধান নেতা ডা. মিজানুর রহমান ওরফে টুটুল ডাক্তার নিহত হন। সর্বশেষ নিহত হন কমিউনিস্ট যুদ্ধ প্রধান রনি বিশ্বাস। শীর্ষ নেতা-ক্যাডার নিহত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা ক্যাডাররা আতঙ্কিত হয়ে পড়েন। তারা চলে যান আত্মগোপনে। দলগুলোর অস্ত্রভাণ্ডার অক্ষত থাকলেও নেতারা নিহত হওয়ার পর দলের হাল ধরতে কেউ সাহস পাচ্ছে না।
আত্মগোপনে থাকা কয়েকজন শীর্ষ নেতা হলেন- গণমুক্তিফৌজের নেতা কুষ্টিয়ার মুকুল ও শাহিন এবং ঝিনাইদহের আনোয়ার হোসেন দেবু ও শামসুল ওরফে রবিন।
ঝিনাইদহের শৈলকুপা এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন পার্টির কাজকর্ম নেই বললেই চলে। এবার নির্বাচনেও তাদের তেমন তৎপরতা নেই।"
স্বাধীনতার আগে থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চরমপন্থী দল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম-এল) সশস্ত্র তৎপরতা শুরু করে। স্বাধীনতার পর নানা নামে কয়েকটি সংগঠন সশস্ত্র তৎপর হয়ে ওঠে। ১৯৭৩ সালে জাসদ গণবাহিনী গঠন করলে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির একচ্ছত্র আধিপত্য ক্ষুণ
bdnews24