ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। এ সতর্কতা ৫ জানুয়ারি শেষ হবে। মুম্বাই হামলায় পশ্চিমা নাগরিকদের মৃত্যু এই সতর্কতার অন্যতম দৃশ্যমান কারণ বলে মনে করা হচ্ছে। (আরও তথ্যসহ- ১)
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আসন্ন নির্বাচনের সময়ে বাংলাদেশে ভ্রমণের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সময় বাংলাদেশে অবস্থারত মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বানও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,"বাংলাদেশে ২০০৭ সালের ১১ জানুয়ারি জারি জরুরি অবস্থা গত ১৭ ডিসেম্বর প্রত্যাহার করেছে সরকার। আর ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচন এগিয়ে আসতে থাকায় রাজনৈতিক দলগুলো দেশব্যাপী বড় বড় নির্বাচনী সমাবেশ করছে।
"অতীতে নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বড় বড় সমাবেশে সহিংস ঘটনা ঘটার নজির আছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী হামলার হুমকির খবরও প্রকাশ করেছে বেশ কয়েকটি সংবাদপত্র।"
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিষয় স্মরণে রেখে মার্কিন দূতাবাস বাংলাদেশে ভ্রমণ এবং অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে সদা সতর্ক থাকার এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ পর্যালোচনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিচ্ছে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিঘি
bdnews24