২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চাইতে উত্তরের পথে হাসিনা

নির্বাচনী সফরে বুধবার সকালে উত্তরাঞ্চলের পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 04:53 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক এলেঙ্গা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারে বুধবার উত্তরাঞ্চলের পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকাল আটটার কিছু আগে তিনি সুধা সদন থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশে রওনা হন। সাবেক এই প্রধানমন্ত্রী দুপুরে প্রথমে পীরগঞ্জে এক জনসভায় বক্তব্য রাখবেন। তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচন করছেন। পীরগঞ্জে জনসভা শেষে হাসিনা তার শ্বশুরবাড়ি যাবেন এবং সেখানে যাত্রাবিরতি করবেন। এরপর দিনাজপুরে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। জনসভা শেষে বুধবার রাতেই ঢাকা ফেরার কথা তার। ১৩ ডিসেম্বর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার দিন নির্বাচনী সফর চালিয়ে শুক্রবার ঢাকায় ফেরেন তিনি। এরপর শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এবং মতিঝিলের এজিবি কলোনি ঈদগাহ মাঠে বক্তব্য রাখেন এবং রোববার গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১০৪৪ ঘ.