ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে- এই অভিযোগ করে কুমিল্লার গ্রেনেড উদ্ধার ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে বিএনপির পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) দুপুরে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে বিএনপি নেত্রীর সমাবেশ কর্মসূচি ছিল। সন্ত্রাসী হামলার আশঙ্কায় আইন-শৃঙ্খলারক্ষী বাহিনীর পক্ষ থেকে তাকে সরাসরি কুমিল্লা যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু খালেদা জিয়া চান্দিনায় মঞ্চে না উঠে গাড়ির পাশে দাঁড়িয়ে চান্দিনা, দেবীদ্বার ও মুরাদনগর আসনের চারদলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
"খালেদা জিয়া সভাস্থল ত্যাগের কিছুক্ষণের মধ্যেই পাশের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে র্যাব এর সঙ্গে জেএমবি বলে কথিত সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সেখান থেকে র্যাব সদস্যরা গ্রেনেডসহ তিনজনকে গ্রেপ্তার করে। শোনা যায় ৪ জন দুস্কৃতিকে এখনও ধরা যায়নি।"
নজরুল বলেন, "নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি স
bdnews24