২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সাবেক সাংসদসহ বিকল্প ধারার শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বরিশাল ও বরগুনার সাবেক দুই সাংসদসহ বিকল্প ধারার শতাধিকা নেতা-কর্মী মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বরে মহাজোটের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বরিশাল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও বরগুনার সাবেক দুই সাংসদসহ বিকল্প ধারার শতাধিকা নেতা-কর্মী মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বরে মহাজোটের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন। এদের মধ্যে আছেন- বিকল্পধারার বিভাগীয় সমন্বয়কারী ও বিএনপির সাবেক সাংসদ অধ্যক্ষ আব্দুর রশিদ খান, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ড. আব্দুর রহমান খোকন, পিরোজপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারী বিকল্প ধারার নেতা সামসুল জালাল চৌধুরী, ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারী একই দলের অধ্যাপক আবুল কাসেম তালুকদার, ভোলা-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারী ও ভোলা জেলা বিকল্পধারার সাবেক সভাপতি আবু আজম খান, ভোলা-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারী সিরাজুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশেনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এইচএম মহিউদ্দিন খান আইয়ুব এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের নেতৃত্বে ওই দু'টি ওয়ার্ডের পাঁচ শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। মঙ্গলবার মহাজোটের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরণ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী শাহানারা বেগম এবং সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সাংসদ অধ্যক্ষ আব্দুর রশিদ খান। জনসভা শেষে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪১ ঘ.