চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি, জামায়াত ও মহাজোট প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে জেলা নির্বাচনী তদন্ত কমিটি।
এর মধ্যে ছয়টি অভিযোগের তদন্ত কমিটি করছে। আরেকটি অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তা সহকারী জজ মো. মাহমুদ হাসান।
মঙ্গলবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগগুলো তদন্ত করে একটি সুপারিশ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।"
এ আসনে চারদলীয় জোটের শরিক বিএনপির প্রার্থী হারুনুর রশীদ ও জামায়াতের প্রার্থী লতিফুর রহমান পৃথকভাবে নির্বাচন করছেন। মহাজোটের প্রার্থী হলেন- আব্দুল ওয়াদুদ।
নির্বাচনী তদন্ত কমিটির কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী এবং মহাজোটের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দু'টি করে নির্বাচনী কার্যালয় করেছেন।
বিএনপি প্রার্থী জনগণের চলাচলে বিঘ
bdnews24