২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'শেখ হাসিনার বক্তব্য আমাদের মুগ্ধ করেছে'

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও মতবিনিময়ে সময় দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেছেন, "শেখ হাসিনার বক্তব্য আমাদের মুগ্ধ করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও মতবিনিময়ে সময় দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেছেন, "শেখ হাসিনার বক্তব্য আমাদের মুগ্ধ করেছে।" মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের উদ্যোগে 'দিন বদলের সনদ, ভিশন ২০২১: বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতমিনিময় সভায় দেশের অর্থনীতি, বেসরকারি খাত, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), আমদানি-রপ্তানি বাণিজ্য, গ্রামীণ অর্থনীতি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের পর ব্যবসায়ীরা বলেন, সত্যিই 'আমরা দিন বদলের দিকে' এগিয়ে যাচ্ছি। এছাড়া শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও ধন্যবাদ জানান তারা। আওয়ামী লীগের পক্ষে সালমান এফ রহমান এ মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। মতবিনিময়ের পর এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার বক্তব্য আমাদের মুগ্ধ করেছে। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার যে প্রত্যয় তিনি ঘোষণা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিগত সময়ে (১৯৯৬ থেকে ২০০১) পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যে অভিজ্ঞতা শেখ হাসিনা অর্জন করেছেন, আজকের বক্তৃতায় তারই প্রতিফলন ঘটেছে। "ব্যবসায়ী স