ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার আশ্বাস দিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের ব্যবসায়ী হিসেবে দেখা হবে, কে কোন দল করে তার ভিত্তিতে নয়।
একইসঙ্গে এই সাবেক প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে; দেশের সম্পদ লুটপাট করে তা বিদেশে পাচার করে পরিবারের উন্নয়নের জন্য কিছু করবে না।
সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'দিন বদলের সনদ, ভিশন ২০২১: বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক এক অনুষ্ঠানে হাসিনা এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন অনুষ্ঠানে অভিযোগ করেন, বিগত চার দলীয় জোট সরকারের সময়ে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিছু ব্যবসায়ী সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, অন্যরা বঞ্চিত হয়েছে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা যখন সরকারে ছিলাম, তখন ব্যবসায়ীদের ব্যবসায়ী হিসেবেই দেখেছি। কে কোন দল করে- তা বিবেচনা করিনি। এবারের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও ব্যবসায়ীদের একইভাবে দেখা হবে। যারা ভালো উদ্যোক্তা, দেশের জন্য কাজ করেন
bdnews24