২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে সরকার: ফখরুদ্দীন

তত্ত্বাবধায়ক সরকার জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ নির্বাচনী দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ নির্বাচনী দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনী দায়িত্বে কোনও ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দেশ জুড়ে বিভিন্ন পর্যায়ে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে সর্বশেষ বৈঠক হলো বলে ফখরুদ্দীন আহমদ তার বক্তব্যে জানান। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। তিনি বলেন, "সরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের অভীষ্ঠ লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।" প্রধান উপদেষ্টা নির্বাচনী দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে বলেন, "কারও প্রতি পক্ষপাত বা চাপের কাছে নতি স্বীকার না করে সততার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনও প্রকার অবহেলা, জালিয়াতি বা কারচুপি কোনোভাবে বরদাশত করা হবে না।" তিনি বলেন, "জনগণ যাতে ভোটের দিন নির্বিঘে