ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারে মঙ্গলবার নারায়ণগঞ্জে যাবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে তিনটি জনসভায় তার বক্তৃতা করার কথা রয়েছে।
দলের নেতারা জানান, শেখ হাসিনা দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে, এরপর কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুরমাঠে এবং বিকালে রূপগঞ্জের মুক্তাপাড়া কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুল
bdnews24