চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের চারটিতে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিতরা প্রার্থী হয়েছেন।
চার আসনের তিন প্রার্থীই মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে।
এর মধ্যে পাকিস্তানী বাহিনীর সহযোগী হিসাবে একাত্তরের হত্যাযজ্ঞে জড়িত হিসেবে ব্যাপকভাবে অভিযুক্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী (সা কা চৌধুরী) একাই দুটি আসন থেকে প্রার্থী হয়েছেন। আগের আসন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এর পাশাপাশি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকেও চারদলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম কর্তৃক স
bdnews24