২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি কেন্দ্রের ফল সরাসরি গণমাধ্যমে প্রচার করা যাবে

নবম সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল সরাসরি গণমাধ্যমে প্রচার করা যাবে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম প্রধানদের সঙ্গে এক বৈঠকে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল সরাসরি গণমাধ্যমে প্রচার করা যাবে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম প্রধানদের সঙ্গে এক বৈঠকে একথা জানানো হয়। বৈঠকে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির বলেন, "প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল প্রিজাইডিং অফিসারের অনুমোদনের পর সংশ্লিষ্ট কেন্দ্রে টানিয়ে দেওয়া হবে। পরে এ ফলাফল গণমাধ্যমে সরাসরি প্রচার করা যাবে।" তিনি জানান, ভোটকেন্দ্রে গণনার পর সংশ্লিষ্টদের তা জানানো হবে। এরপর তা সহকারী রিটার্নিং কর্মকর্তার হাত ঘুরে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। তিনি বেসরকারি ফল ঘোষণা করবেন। গণমাধ্যম প্রধানরা নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থের যুক্তি দিয়ে মোবাইল নেটওয়ার্ক খোলা রাখার সুপারিশ করেন। কমিশন সচিব এসময় জানান ভোটগ্রহণকালে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। যদি বন্ধ রাখতেই হয় তবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা বন্ধ রাখা হতে পারে। বৈঠকে বিটিভি, এটিএন বাংলা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আরটিভি, ইউএনবি, এবিসি রেডিও, রেডিও টুডেসহ আরও বেশকিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০০৪ঘ.