২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলকে ভোট দিলেই ইসলাম বাঁচবে: খালেদা

চারদলীয় জোটের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার সিলেটে বলেছেন, চারদলকে ভোট দিলে দেশ ও ইসলাম বাঁচবে। সোমবার বিকেলে সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন। খালেদার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার বলেছেন, "চারদলকে ভোট দিয়ে দেশ বাঁচান, ইসলাম বাঁচান।" সোমবার বিকেলে সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন। সকাল ১০টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর পৌনে ২টায় সিলেট পৌঁছান খালেদা জিয়া। জনসভায় ভাষণ শুরুর আগে তার গাড়িবহর পুরো শহর প্রদক্ষিণ করে। চার দলীয় জোট নেত্রীকে দেখতে বিপুলসংখ্যক লোকসমাগম হয় আলীয়া মাদ্রাসা মাঠে। সমাবেশে খালেদা বলেন, "২৯ ডিসেম্বর আপনারা ভুল করলে সবাইকে কঠিন মাশুল দিতে হবে। আপনারা দেশপ্রেমিক শক্তিকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে। যারা দেশকে বিকিয়ে দিতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়।" বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন খালেদা। তিনি বলেন," বিদেশিরা মিলে এদেশকে গ্রাস করতে চায়। আর এজন্যই এবারের নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।" সিলেট-১ আসনে দলীয় প্রার্থী এম সাইফুর রহমানের জন্য সহানুভূতি কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "সিলেটের উন্নয়নে সবকিছুর সঙ্গেই ছিলেন আমাদের সাইফুর রহমান। তিনি আজ বৃদ্ধ হয়ে গেছেন। শেষবারের মতো আমি তার জন্য আপনাদের কাছে ভোট চাইছি। তাকে নির্বাচিত করে সিলেটকে আরো উন্নত করার সুযোগ দিন।" 'প্রবাসী সিলেটিদের' অবদানের কথা উল্লেখ করে খালেদা বলেন, "আমরা ক্ষমতায় গেলে সিলেটে একটি আধুনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।" নির্বাচিত হলে সিলেটকে আধুনিক নগরীতে পরিণত করতে 'সবকিছু' করার প্রতিশ্র"তি দেন তিনি। চার দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে- এ অভিযোগ করে জোট নেত্রী বলেন, "মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে চারদল প্রার্থীদের চরিত্র হনন করা হচ্ছে। অথচ একটি দল ও জোট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।" প্রধান দুই জোট উভয়েই একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ করে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "বর্তমান সরকারের দুই বছরের শাসন বাংলাদেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। সারাদেশকে তারা কারাগারে পরিণত করেছে।" কোনো দলের নাম উল্লেখ না করে খালেদা বলেন, "কোনো কোনো দল ও জোট বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। বিদেশি বিভিন্ন ম্যাগাজিনেও এ নিয়ে মিথ্যা, অপপ্রচার চালানো হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র নয়, এখানকার মানুষ ধর্মপ্রাণ ও উদার। সব স