২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে খালেদা সিলেটে

দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের পর নির্বাচনী প্রচারে সোমবার দুপুরে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখেন। খালেদার সফরের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়িবহরে রয়েছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের পর নির্বাচনী প্রচারে সোমবার দুপুরে সিলেট পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় তিনি বক্তব্য রাখেন। সিলেট অঞ্চলসহ ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর বিভিন্ন জনসভায়ও বক্তব্য দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসন গত গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনী প্রচার শুরু করেন। সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর পৌনে ২টায় সিলেট পৌঁছেন খালেদা জিয়া। স্থানীয় ডাক বাংলোয় উঠেছেন তিনি। এরপর শাহজালালের মাজার জিয়ারত করে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সমর্থনে আলিয়া মাদ্রাসায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় সিলেট-২ আসনের বিএনপি প্রার্থী এম ইলিয়াস আলী, সিলেট-৩ আসনের প্রার্থী শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪ আসনের প্রার্থী দিলদার হোসেন চৌধুরী এবং সিলেট-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফরিদউদ্দীন চৌধুরী ও সিলেট-৬ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, সোনারগাঁ মোড়, রূ"পগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে ধানের শীষ হাতে করতালি দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরকে শুভেচ্ছা জানায়। ওই সময় খালেদা হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। সিলেটের জনসভা শেষে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার কুট্রাপাড়া মাঠে এবং নরসিংদীর বেলাবো থানার বাড়িচা ময়দানে ও নরসিংদীর স্টেডিয়ামে জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের । এরপর মঙ্গলবার থেকে দুই দিন তার চট্টগ্রামে সফরের সূচি রয়েছে। এ সফরে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার জনসভা করবেন খালেদা। দক্ষিণ ও উত্তরাঞ্চল সফরের পর খালেদা জিয়া শুক্রবার গাজীপুর, টাঙ্গাইল ও ময়মিনসংহের বিভিন্ন স্থানে জনসভা করেন। এরপর মুন্সীগঞ্জ, বরিশাল, ফরিদপুর ও মাদারীপুরে জনসভা শেষ করে রোববার রাতে ঢাকা ফেরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/এমএইচবি/১৬৩৩ ঘ.