ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রোববার রাতে গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থার মাঠে এক জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহে দিনব্যাপী নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে হাসিনা ১৪টি জনসভায় বক্তব্য দেন। প্রতিটি জনসভায় বিপুল লোক সমাগম হয়।
দিনের শেষ জনসভাটি হয় টঙ্গীর টেলিফোন শিল্পসংস্থা মাঠে। রাত সাড়ে ন'টার দিকে এ জনসভায় গাজীপুর-২ আসনের প্রার্থী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনের প্রার্থী তানজিম আহমেদ সোহেল এবং গাজীপুর-৫ আসনের প্রার্থী মেহের আফরোজ চুমকীর পক্ষে ভোট চান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি প্রতিশ্র"তি দেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ করা হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চালু করা হবে কমিউটার ট্রেন।
এর আগে টাঙ্গাইলের ঘাটাইলে এক জনসভায় হাসিনা বলেন, "নৌকার পালে হাওয়া লেগেছে। যখনই জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে চায়, নৌকার জোয়ার সৃষ্টি হয়; আর একটি দল যখন বুঝতে পারে যে তারা আর ক্ষমতায় যেতে পারবে না
bdnews24