২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বিএনপির হামলার অভিযোগ

গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেনের প্রচারণায় রোববার সন্ধ্যায় বিএনপি সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের পূবাইলের কুদাব এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত সুমন (২৫) ও হারুন অর রশিদকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেনের প্রচারণায় রোববার সন্ধ্যায় বিএনপি সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের পূবাইলের কুদাব এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত সুমন (২৫) ও হারুন অর রশিদকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইকে প্রচারণা চালানোর সময় তার কর্মী সুমন ও মাইকবাহী রিকশার চালক হারুন অর রশিদকে বিএনপি কর্মীরা মারধর করেছে। এ সময় তারা একটি মাইক নিয়ে গেছে এবং কলসী প্রতীকের পোস্টার ও লিফলেট ছিঁড়ে ফেলেছে। এ ব্যাপারে সুমন বাদী হয়ে একটি মামলা করবেন বলেও মনির হোসেন জানান। প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন কাজী (৫০) ও সাহাব উদ্দিন (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে কুদাব এলাকায় কলসী প্রতীকের পক্ষে মাইকে প্রচারণা চালানোর সময় পাশ দিয়ে চারদলীয় জোট প্রার্থী ফজলুল হক মিলনের ধানের শীষ প্রতীকের একটি মিছিল যাচ্ছিল। এ সময় মিছিল থেকে হামলা চালানো হয়। এ ব্যাপারে চারদলীয় জোট প্রার্থী ফজলুল হক মিলনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৫ঘ.