চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রোববার বিকেলে মহাজোট প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সব্বের আহমেদ (৪৬)।
তার মৃত্যুতে জনসভা পরিণত হয় শোকসভায়।
সব্বের আহমেদ শিবগঞ্জ পৌর আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন বলে আওয়ামী লীগ নেতারা জানান।
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে কোন প্রার্থীর জনসভায় এ প্রথম কোন দলের স্থানীয় বা কেন্দ্র
bdnews24