বগুড়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচিত হলে হেলিকপ্টার সেবা দেওয়ার প্রতিশ্র"তি দিলেন বগুড়া-৬ (সদর) আসনের বিকল্পধারার প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি।
রোববার বগুড়া প্রেসক্লাবে 'দুর্বার নের্টওয়ার্ক' নামের একটি সংগঠন আয়োজিত নির্বাচন সংলাপে তিনি বলেন, "ইংল্যান্ডে যেমন নাইন নাইনে কল করার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুল্যান্স ও পুলিশ ঘটনাস্থলে পৌছে যায়, তেমনি আমি হেলিকপ্টারের মাধ্যমে সেই ধরনের সেবা দিতে চাই।
সেই জন্য হেলিকপ্টারে সার্বক্ষণিকভাবে থাকবে র্যাব, চিকিৎসক ও ফায়ার সার্ভিস। ফোন করার সঙ্গে সঙ্গেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে সেবা দেওয়ার জন্য পৌছে যাবে হেলিকপ্টার।"
আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, নির্বাচিত হলে তার এলাকা থেকে সারা দেশে এ সেবা তিনি পৌছে দিতে চান।
হেলিকপ্টার কোম্পানিতে কাজ করেছেন দাবি করে তিনি বলেন, নিজের তৈরি সেই সেবামূলক হেলিকপ্টারটি আগামী মার্চ মাসে তিনি আকাশে উড়াবেন।
দুর্বার নেটওয়ার্ক'র সদস্য মাহফুজ আরা মিভার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের চারদলীয় জোটের প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সংরক্ষিত মহিলা আসনে সাবেক সাংসদ অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, আওয়ামী লীগ প্রার্থী মমতাজ উদ্দিনের পক্ষে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শেফালী বেগম, বাসদ প্রার্থী সাইফুজ্জামান টুটুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24