২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের প্রত্যাখানের আহ্বান

মুক্তিযুদ্ধর বিকৃত তথ্যভিত্তিক দু'টি বই নিষিদ্ধ করার দাবি এবং ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের প্রত্যাখান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা, রাজশাহী ও শাহজালালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধর বিকৃত তথ্যভিত্তিক দু'টি বই নিষিদ্ধ করার দাবি এবং ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের প্রত্যাখান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা, রাজশাহী ও শাহজালালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক। রোববার এক যুক্ত বিৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়- মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন ও বীর মুক্তিযোদ্ধাদের হেয় এবং বিতর্কিত করার লক্ষ্যে গঠিত জামায়াতের সমর্থনপুষ্ট 'মুক্তিযুদ্ধ গবেষণা প্রকল্প' থেকে জনৈক আসাদ বিন হাফিজ স