ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে কোনও ধরনের পক্ষপাত হবে না জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, কারও প্রতি পক্ষপাত বা কোনও চাপের কাছে নতি স্বীকার করার অবকাশ নেই।
রোববার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনে কোনও ধরনের অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না বলেও কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা।
২৯ ডিসেম্বরের নির্বাচন 'জাতীয় জীবনের এক কঠিন পরীক্ষা' অভিহিত করে তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া সুচারুরূপে শেষ করতে কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সভায় ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "সব প্রকার ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কারও প্রতি কোনও প্রকার পক্ষপাত, কোনও রূপ প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করার কোনও অবকাশ নেই।"
কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য কাজে কোনও প্রকার জালিয়াতি, কারচুপি বা উদ্দেশ্য প্রণোদিত অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।"
এক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষ ও নিবিড় পর্যবেক্ষণ থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনও অপচেষ্টার জন্য অত্যন্ত চড়ামূল্য দিতে হবে।
আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়ে সরকারি কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "রাজধানী ঢাকা দেশের প্রাণকেন্দ্র। ঘনবসতি ঢাকার প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে বাড়তি সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।"
বিদেশে পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা ঢাকা বিভাগের সীমান্তবর্তী ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা দিয়ে যেন ঢুকতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ যাতে দেশে ঢুকতে না পারে, সে জন্য সীমান্তবর্তী থানা পুলিশ, বিডিআরসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, চরমপন্থী ও নিষিদ্ধ সংগঠনসহ অন্য কোনও অপশক্তি যাতে নির্বাচনের সময় কোনও অপতৎপরতা চালাতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
ভাওয়াল ও মধুপুর গড়সহ ঢাকা বিভাগের দুর্গম এলাআর জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন তিনি।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন, মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম বক্তব্য রাখেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার আজিজ হাসান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নাইম আহমেদসহ ছয় জন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মতিন অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান জোরদার করার নির্দেশ দেন।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "দেশের বাইরে পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরে আত্মগোপন করে করে থাকতে পারে। আশঙ্কা করা হচ্ছে, তারা সময়মতো মাথা চাড়া দিয়ে উঠবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"
মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বলেন, "বিদেশি ও দেশি পর্যবেক্ষকরা যাতে আচরণ বিধিমালা মেনে চলে, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে তাদেরও একটি বিশেষ ভূমিকা রয়েছে।"
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "অতীতে বাগেরহাট, বরিশাল, রাউজান ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ভোটারদের ওপর নানা ধরনের নির্যাতন হয়েছে। আগের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা আমাদের খেয়াল রাখতে হবে।"
কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন সামাল দিতে তাৎক্ষণিক সিদ্ধান্তে বুথের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রাখার প্রস্তাব করেন ডিএমপি কমিশনার নাইম আহমেদ।
বিভিন্ন কর্মকর্তার বক্তব্য শোনার পর প্রধান উপদেষ্টা দ্বিতীয় দফা বক্তব্য রাখেন।
তিনি বলেন, "নারী, ধর্মীয় সংখ্যালঘু, উপজাতীয়, প্রতিবন্ধী, দুর্বল ও বৃদ্ধ ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং দুর্বলদের ওপর আক্রমণ ও হামলার বিষয়টির ওপর লক্ষ্য রাখবেন। এ ক্ষেত্রে অতীত ঘটনাবলির রেকর্ড অনুসারে আগাম ব্যবস্থা নেবেন।"
ভোটগ্রহণ দ্রুত করার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "স্বাভাবিক হারের চেয়ে ধীরগতিতে ভোটগ্রহণ দীর্ঘলাইন সৃষ্টি করে ভোটারদের ধৈর্যচ্যুতি ঘটায়। যা শান্তি-শৃঙ্খলা বিঘে
bdnews24