২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি রয়েছে, তবে জীবনের মায়া করি না: হাসিনা

হত্যার হুমকি থাকলেও তার পরোয়া করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি রোববার টাঙ্গাইলে এক জনসভায় বলেছেন, আমাকে হত্যার হুমকি রয়েছে। তবে আমি জীবনের মায়া করি না। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান তিনি। হাসিনার নির্বাচনী সফরের খবর জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক টাঙ্গাইল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার হুমকি থাকলেও তার পরোয়া করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি রোববার টাঙ্গাইলে এক জনসভায় বলেছেন, আমাকে হত্যার হুমকি রয়েছে। তবে আমি জীবনের মায়া করি না। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান তিনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের পর হাসিনা রোববার গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এর একদিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই এলাকায় নির্বাচনী সফর করেন। দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি উদ্যানে জনসভায় শেখ হাসিনা বলেন, "আমাকে হত্যার হুমকি রয়েছে। আজকের (রোববার) পত্রিকায় আপনারা এ খবর দেখবেন। তবে আল্লাহ ছাড়া আমি কারও কাছে মাথা নত করি না। আমি জীবনের মায়া করি না।" ভারতের গোয়েন্দা সংস্থার তথ্যের উদ্ধৃতি দিয়ে সে দেশের টেলিভিশন সিএনএন-আইবিএন শনিবার জানায়, জঙ্গি সংগঠন হরতাকুল জিয়াদ আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যার পরিকল্পনা করেছে। তবে সরকারের তরফে ওই আশঙ্কার কথা নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন রোববার সাংবাদিকদের বলেছেন, "শেখ হাসিনার ওপর জঙ্গি হামলা হতে পারে বলে প্রকাশিত সংবাদটি আমি দেখেছি। তবে তার (হাসিনা) ওপর হামলার কোনও আশঙ্কা নেই।" শেখ হাসিনা শহীদ স্মৃতি উদ্যানের জনসভায় টাঙ্গাইল-৫ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির আবুল কাশেমের পক্ষে ভোট চেয়ে বলেন, "এ আসন থেকে প্রথমে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ মামুনকে আমরা মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু মহাজোটের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য নৌকা ও লাঙলে ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।" মহাজোট ক্ষমতায় গেলে টাঙ্গাইলে তাঁত পল্লী নির্মাণ, তাঁতিদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা, টাঙ্গাইলকে সাংস্কৃতিক শহর হিসেবে গড়ে তোলা, ধলেশ্বরী নদীতে সেতু নির্মাণ, টাঙ্গাইল শহরের নদী ভাঙন থেকে রক্ষা করার প্রতিশ্র"তি দেন শেখ হাসিনা। এছাড়া বিধবা, বয়স্ক ও মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করার আশ্বাসও দেন তিনি। এর আগে বাসাইল উপজেলার গুল্লা প্রাথমিক বিদ্যালয় মাঠে এব জনসভায় টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী শওকত মোমেন শাজাহানের জন্য ভোট চান শেখ হাসিনা। তিনি বলেন, "লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাতে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে হবে। "বিএনপি-জামায়াতের চুরি আজ আন্তর্জাতিকভাবে প্রমাণিত। এখন আর আমাকে বলতে হয় না- কিভাবে তারা বিদেশি কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়ে টাকা পাচার করে বিদেশের ব্যাংকে জমিয়েছে।" মহাজোট ক্ষমতায় গেলে বাসাইলকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্র"তি দেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, "এই অঞ্চলে বিদ্যুতসহ সেচের ব্যবস্থা করা হবে। সেখানেই ৫/৬ হাজার লোক বসবাস করে, সেখানেই স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে।" বাসাইল যাওয়ার আগে টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী একাব্বর হোসেনের সমর্থনে মির্জাপুর হাইস্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন হাসিনা। সভায় ওই অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্র"তি দেন তিনি। রোববার হাসিনা প্রথম জনসভা করেন গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। নৌকার পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই সমাবেশে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠাতে হবে। আওয়ামী লীগ ও চারদলীয় জোট সরকারের আমলের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে জনসভায় শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগের সময় দ্রব্যমূল্য কম ছিলো। আর বিএনপি ক্ষমতায় এসেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তারা দুই হাতে লুটপাট করেছে; সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে; জঙ্গিবাদ সৃষ্টি করেছে। "বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচারের কথা মানুষ ভুলে যায়নি। আগামীতে যেন আর অত্যাচার-নির্যাতন না হয়, সে জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিন।" ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক, কৃষি ভর্তুকি অব্যাহত রাখা এবং খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্র"তি দেন হাসিনা। ওই জনসভায় গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আকম মোজাম্মেল হকের জন্য ভোট চান তিনি। ঘন কুয়াশা ও ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেই আওয়ামী লীগের হাজার হাজার কর্মী-সমর্থক বিভিন্ন জনসভায় জড়ো হয়। উল্লেখযোগ্য সংখ্যক নারীও ছিল এতে। শেখ হাসিনা জনসভায় উপস্থিত হতেই জনতা 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। 'প্রগতির জন্য অসা