সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকার পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠাতে হবে।
রোববার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এক জনসভায় তিনি একথা বলেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের পর হাসিনা রোববার গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এর একদিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই এলাকায় নির্বাচনী সফর করেন।
আওয়ামী লীগ ও চারদলীয় জোট সরকারের আমলের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে জনসভায় শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগের সময় দ্রব্যমূল্য কম ছিলো। আর বিএনপি ক্ষমতায় এসেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তারা দুই হাতে লুটপাট করেছে; সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে; জঙ্গিবাদ সৃষ্টি করেছে।
"বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচারের কথা মানুষ ভুলে যায়নি। আগামীতে যেন আর অত্যাচার-নির্যাতন না হয়, সে জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিন।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক, কৃষি ভর্তুকি অব্যাহত রাখা এবং খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্র"তি দেন হাসিনা।
গাজীপুরে উন্নত একটি হাসপাতাল তৈরির আশ্বাস দেন আওয়ামী লীগ প্রধান। জনসভায় গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আকম মোজাম্মেল হকের জন্য ভোট চান তিনি।
ঘন কুয়াশা ও ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেই আওয়ামী লীগের কয়েক হাজার কর্মী-সমর্থক শেখ মুজিবুর রহমান কলেজের জনসভায় জড়ো হয়। উল্লেখযোগ্য সংখ্যক নারীও ছিল এতে। শেখ হাসিনা জনসভায় উপস্থিত হতেই জনতা 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।
'প্রগতির জন্য অসা
bdnews24