২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধতা পেলেও বাতিল মনোনয়নপ্রাপ্তরা একেবারে নিরাপদ নন

নির্বাচন কমিশনের বাতিল ঘোষিত মনোনয়ন শেষমেশ আদালতের রায়ে বৈধতা পেলেও নিরাপদ থাকছেন না ওইসব প্রার্থী। নির্বাচনের পর এসব প্রার্থীর বির"দ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিজয়ী কোন প্রার্থী ইসির বিধিমত অযোগ্য হলে সংশ্লিষ্ট আসনে উপ-নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের বাতিল ঘোষিত মনোনয়ন শেষমেশ আদালতের রায়ে বৈধতা পেলেও নিরাপদ থাকছেন না ওইসব প্রার্থী। নির্বাচনের পর এসব প্রার্থীর বির"দ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিজয়ী কোন প্রার্থী ইসির বিধিমত অযোগ্য হলে সংশ্লিষ্ট আসনে উপ-নির্বাচন হবে। শনিবার বিকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন। সাখাওয়াত হোসেন বলেন, ''এখন যারা আদালতের রায় নিয়ে নির্বাচনে অংশ নি"েছন, এখানেই বিষয়টি শেষ নয়। তাদের বির"দ্ধে নির্বাচনের পর আমরা আপিল করবো। তখন ওই জয়ী প্রার্থী সংসদ সদস্য থাকার অযোগ্য হলে এ আসনে উপ-নির্বাচন হবে।'' ইতোমধ্যে বেশকিছু আসনে ইসি'র বাতিল ঘোষিত প্রার্থী উ"চ আদালতের রায় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এরমধ্যে রয়েছেন চাঁদপুর-১ আসনে মহিউদ্দীন খান আলমগীর, সিরাজগঞ্জ-৫ আসনে মঞ্জুর কাদের, কুমিল্লা-১০ আসনে আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১ আসনে কাজী জাফর আহমেদসহ প্রায় ২০জন। এসব প্রার্থীর মনোনয়ন বৈধ করে আদালত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ দিয়েছে। আদালতের রায়ের পর একটি আসনে একই দলের দুই প্রার্থী বহাল থাকায় প্রতীক নিয়ে দেখা দেওয়া জটিলতা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ''আদালতের রায়ে যাকে যে প্রতীক দিতে বলা হয়েছে তাকে ওই দলের মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিতে হবে। অপর প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক দেওয়া হবে। " দৃশ্যত নির"পায় অব